শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে পরিবেশ গত ও জীববৈচিত্র্য উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ 
সিরাজগঞ্জে পরিবেশ গত ও  জীববৈচিত্র্য উন্নয়নের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌরসভার ও জেনারেশন রিক্টটরিশন পাইলট সিটি প্রোজেক্টে সহযোগিতায়,


মঙ্গলবার (১১ মার্চ)  সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে উক্ত কর্মশালায়  অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  পৌরসভার নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ আনিসুর রহমান এর সঞ্চালনায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, জেনারেশন রিক্টটরিশন  পাইলট সিটি  প্রজেক্ট ম্যানেজার মেহনাজ শারমিন।
 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এ.কে.এম ফরহাদ হোসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম সহ অন্যান্য কর্মকর্তা । 
 
উক্ত কর্মশালায়   সিরাজগঞ্জ পৌরএলাকা  জানপুর ৮ নং ওয়ার্ডের কাটাখাল পুনরুদ্ধার,  পরিবেশগত ও জীব বৈচিত্র্য উন্নয়ন, পুনরুদ্ধার এবং উন্নয়নে স্থানীত্বশীল ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা কাজে সহযোগিতা জীব বৈচিত্র্য সংরক্ষণে উন্নত বিশ্বকে অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তা বাড়াতে সহযোগিতা করার জন্য বক্তারা আহ্বান জানান।  
এ সময়ে ৮ নং ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা, বিভিন্ন পেশাজীবি মানুষ, শিক্ষক,  সুধীজন, গুণীজন, সাংবাদিক  সহ অনেকে উপস্থিত ছিলেন। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০