শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে পৃথক ২ ইউনিয়নে দুইশত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

Download Photocard

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
”পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও ১নং রতনকান্দি ইউনিয়নের পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) সকালে পৃথক দুটি পরিষদ চত্বর এলাকায় পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রতনকান্দি ইউনিয়নের প্রশাসক ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু।
জানা যায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী পৃথক দুটি পরিষদে দুই শতাধিক পাটচাষীর প্রত্যেক পাট চাষীদের মাঝে উন্নত জাতের ১কেজি পাট বীজ, ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি সার ৩ কেজি প্রত্যেকে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।

সুবিধাভোগী আফজাল, রহিম, কাওছার, মুসলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, “এই ধরনের সহায়তা আমাদের জন্য অত্যন্ত উপকারি। এতে চাষে আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ হ্রাস পায়।” এ ধরনের উদ্যোগ এখন সময়োপযোগী ও কৃষকবান্ধব নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের পরিকল্পনার সফল বাস্তবায়নে পাট উন্নয়ন দপ্তর এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সকলের।

এ সময় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) সুমী ঘোষ, রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) জুবায়ের হোসেন, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর হাবিবুর, উপ সহকারী কৃষি কর্মকর্তা হামিদুল, হুমায়ুর কবির, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০