শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাহে রমজানে সুলভ মূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রি উদ্বোধন

Download Photocard

মোঃ নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ

“আমিষেই শক্তি আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে ধারন করে রমজান মাস উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে দুধ, ডিম ও  মাংস  পৌঁছানের লক্ষ্যে শহরের জেলা প্রাণিসম্পদ অফিস (কাজিপুর মোড়) ও সদর উপজেলা  প্রাণিসম্পদ অফিস (ধানবান্ধি) এলাকায় ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সহযোগিতায় মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম শুরু করা হয়।  

সোমবার (৩ মার্চ ২০২৫) সকালে সিরাজগঞ্জ শহরের জেলা প্রাণিসম্পদ অফিসের সামনে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা  ডা: এ,কে,এম আনোয়ারুল হক। এছাড়া, জেলা কৃত্রিম জেলা কেন্দ্র, সিরাজগঞ্জ, উপ-পরিচালক ডা:  মো: তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রেজ্জাক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: আলমগীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডাঃ নাজমুল হোসেন, সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের খামারিগণ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রমজান মাসজুড়ে এখানে গরুর মাংস বিক্রি হবে ৬৮০ টাকা কেজি দরে, দুধ ৭০ টাকা লিটার, ঘোল ৮০টাকা লিটার, মাঠা ৯০ টাকা লিটার এবং ডিম ৯ টাকা দরে বিক্রয় হবে। 

উদ্যোক্তারা জানান, প্রথম দিনে গরুর গোস্ত ১৫ কেজি, ডিম ৬’শ পিচ,দুধ ৩০ লিটার, মাঠা ও ঘোল ৪০ লিটার বিক্রয় হয়েছে। গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্যগুলো যেমন স্বাস্থ্যসম্মত তেমনি পণ্যগুলো কম পাওয়ায় এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০