শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী সভা ও সনদ বিতরণ

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট) :  সিরাজগঞ্জে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি  কর্তৃক ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচি’র  ডিজাইনে উদ্যোক্তাদেরকে নিয়ে ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালার সমাপনী সভা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার  ( ৩০ অক্টোবর ২০২৫)  বিকেলে  পৌর শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর তৃতীয়তলায়  ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় আয়োজনে ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহযোগিতায় ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ জান্নাতুল হক শাপলা।  কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫দিন ব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের  সনদ পত্র হাতে তুলেদেন ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

 অনুষ্ঠানের প্রধান অতিথি  জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে উৎসাহিত করা হয়। আজকে এই ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনীতে অংশগ্রহণকারীদেরকে ও এই কর্মশালার আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।  তাঁত শিল্প সিরাজগঞ্জে বিখ্যাত এ প্রকৃত পক্ষে সিরাজগঞ্জের জন্য বিখ্যাত কিন্ত এটির সুফল ভোগ করছেন টাংগাইল জেলা। এখানকার লোকেরা তাঁত শিল্পের জন্য উদাসীন থাকায় অন্য জেলা ওকে কাজে লাগিয়ে লাভবান হচ্ছে।  তিনি আরো বলেন, উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  বাংলাদেশ ব্যাংক ঢাকা গভর্নর অতিরিক্ত পরিচালক মোঃ কামরুল  ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। ক্ষুদ্রও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের সাজু বড়ুয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ম্যানেজার সোহেল রানা,  বিটিআরসি উপ- পরিচালক শারমীন, সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট নিয়াজী সুলতানা,এসময়ে উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্য কামরুন নাহার, সেলিনা নাজরীন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্য বর্না পারভেজ,। 

উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০