শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বর্ণীল র‍্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : ‎ সিরাজগঞ্জে বাংলাদেশ  জাতীয়তাবাদী যুবদল এর  ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  উপলক্ষে পৌর শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বনার্ঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে এসে শেষ হয়।   এর আগে বনার্ঢ়্য র‍্যালি উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

সোমবার ( ২৭ অক্টোবর ২০২৫) দুপুরের দিকে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে বনার্ঢ্য র‍্যালি পূর্বে 

এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত)  সভাপতি মোঃ আলআমিন খান।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য  ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

এ সময় রুমানা মাহমুদ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে।  প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয় অবদান । 

আমাদের জাতীয়তাবাদী যুবদলের এই শক্তি টাকে কাজে লাগিয়ে সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আমাদের কৃষকদের ও সাধারণ জনগণের কাছে যেতে হবে।  তাই প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদেরকে শপথ নিতে হবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আসবে অচিরেই। আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে। আগামী নির্বাচনে সকলকে প্রস্তুত থাকতে হবে।  সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। 

অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,, মূল দলের পরেই যুবদলের অবস্থান। আপনাদের এই সম্মানটা ধরে রাখতে হবে। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে হবে। বিগত ১৭ টি বছর ফ্যাসিষ্ট আওয়ামী সরকার আমাদের অনেক অত্যাচার জুলুম নির্যাতন করেছে। আমাদের দলীয় কোন অনুষ্ঠান করতে দেয়নি। আমরা অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ওই ফ্যাসিষ্ট সরকারকে উৎখাত করেছি। যুবকরা দেশের সকল চালিকা শক্তি। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি  আরো বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানীত হয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে। যুবদল জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।  

এ সময়ে আরো উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম- সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (তৌহিদ), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক ছানোয়ার হোসেন ছানু, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ শহর যুবদলের সভাপতি সজীব খান, জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ,সহ বিভিন্ন উপজেলার জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা র‍্যালিতে যোগদান করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০