শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

Download Photocard

মোঃ  হোসেন আলী ছোট্ট  : ” ভেষজ ও সুগন্ধি উদ্ভিদ সংরক্ষণ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার উন্নয়ন’” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে  ৫ বছরে  ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচী অংশ হিসেবে সিরাজগঞ্জে আঞ্চলিক  নলকা- মহাসড়কে পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার, (০১ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সার্কেট হাউজ এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়।  এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

 এসময়ে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), গণপতি রায়, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম  বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও উল্লেখ করেন যে, সড়কের দু’পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোর মাধ্যমে যেমন পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাবে, তেমনি এটি ভবিষ্যতে অর্থনৈতিকভাবেও লাভজনক হবে। তিনি আরো বলেন,সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন করা হবে, যাতে জলজ জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক ও শিল্পকারখানার বিষাক্ত রাসায়নিক ধীরে ধীরে নিষিদ্ধ করে পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা চালু করা হবে।’ পরিবেশ রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গৃহীত উদ্যোগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘১৯৭৭ সালে শুরু হওয়া এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল প্রজেক্টের ধারাবাহিকতায় আজকের বন অধিদপ্তর। ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে স্কুল পাঠ্যক্রমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা  দরকার । এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ রক্ষাকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করেছেন।’ 

উল্লেখ্য – বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই মিশনের আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০