শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আহত ছাত্রের মামলায় কলেজ অধ্যক্ষ শাহেদ আলী সহ ১০জন  কারাগারে  

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ  রায়গঞ্জ উপজেলার নলকায় অবস্থিত    ফুলজোড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহেদ আলী সেখ বৈষম্য বিরোধী ছাত্র মোঃ শিহাব এর বাবার দায়ের করা মামলায় কারাগারে। ৪ মে অধ্যক্ষ শাহেদ আলী ও নলকা ইউ পি চেয়ারম্যান সিদ্দিক হোসেন সহ ১০ জন হাইকোর্টের আগাম জামিন শেষে বিজ্ঞ জেলা দায়রা আদালতে হাজিরা দিলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায় ৪ আগষ্ট-২০২৪ খ্রিঃ বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে কামারখন্দ থানার ভদ্রঘাট এলাকার কুটির চর গ্রামের রাস্তায় ইউ পি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সিদ্দিক হোসেনের নেতৃত্বে তার বাহিনী বৈষম্য বিরোধী ছাত্রের মিছিলে হামলা করে। সেই হামলায় নলকা সেনগাঁতী গ্রামের মোঃ শামীম হোসেনের ছেলে মোঃ শিহাব গুরুতর আহত হয়। তাকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করে।  জরুরী চিকিৎসায় শিহাব মৃত্যুর হাত থেকে বেঁচে যান বলে তার পিতা জানান । এই ঘটনায় শিহাবের পিতা মামলা দায়ের করেন।

আসামীগণ দীর্ঘদিন নানা টালবাহানা করে সময় ক্ষেপন করলেও অবশেষে আইনের হাতে বন্দি হন। প্রকাশ যে,  সুচতুর দূনীর্তিবাজ  অধ্যক্ষ শাহেদ আলী ও সিদ্দিক হোসেনের বিরুদ্ধে কোটি টাকার দূর্নীতির  তদন্ত চলছে।   অধ্যক্ষ শাহেদ আলী তার কলেজের

সহকারী অধ্যাপক সালমা খাতুন  যিনি আমেরিকা প্রবাসী তার ৫ বছরের বেতন ভাতার টাকা উত্তোলন করে নিজে আত্মসাৎ করেছেন বলে জানা যায় ।  এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০