শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট ঃ  নিয়মিত ভূমি উনয়ন কর প্রদান করি,  নিজের জমি সুরক্ষিত রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ভূমি মেলা ২০২৫ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৫ মে, ২০২৫) বিকেলে  সিরাজগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে এবং ভূমি মন্ত্রণাোলয়,  ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায়  ভূমি মেলা সেমিনার অনুষ্ঠিত হয়।  ভূমি মেলা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ  নজরুল  ইসলাম বলেন, সেবা গ্রহীতাদের প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা – ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত বিষয়ে ব্যাপক ধারণা থাকতে হবে।
তাছাড়া ডাকযোগে ভূমি সেবা-মৌজা ম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর, অনলাইনে খতিয়ান প্রাপ্তি, ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোন বিষয় জানতে সেবা প্রার্থীদের মাঝে সচেতন বৃদ্ধি করা হবে। আমদের জেলা প্রশাসন সব সময় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে।  রেজিস্ট্রেশন , ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে। সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ অধিকাংশ সেবা অনলাইনে সহজেই গ্রহণ করা যাচ্ছে। সেমিনারের মাধ্যমে অনেক কিছু জানা যায়।
সেমিনারে সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান।
সেমিনারটি সন্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার  নুসরাত জাহান।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,  বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা শাহিনুর আলম, জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ,  ম রকিবুল ইসলাম রতন, জেলা জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল মোঃ জাহিদুল ইসলাম,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ সায়েম, দৈনিক চিত্র জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী ছোট্ট,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি, সজিব সরকার, সহ

এসময়ে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডগণ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও  ভূমি অফিসের ভূমি কর্মকর্তা ও  মিডিয়ার সাংবাদিকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০