শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কৃতি ছাত্র সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ অবিভক্ত পাকিস্তান সরকারের সাবেক শিল্প মন্ত্রী, মুসলিম জাগরণের অন্যতম পুরোধা মরহুম আব্দুল্লাহ আল মাহমুদ এর সহচর, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান, আধুনিক খোকশাবাড়ী ইউনিয়নের রুপকার, মানব দরদী মরহুম ফরহাদ হোসেনের ৩৫ তম মৃত্যু বার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় খোকশাবাড়ী হাসপাতাল চত্বরে মরহুমের কবর জিয়ারত। সকাল সাড়ে ৮ টা থেকে দিনব্যাপী পবিত্র কোরআন খানি। বিকেল ৫ টায় ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠে ফরহাদ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা, কৃতি ছাত্র /ছাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর রহমান বকুল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানব দরদী মরহুম ফরহাদ হোসেন ছিলেন একজন জনবান্ধব মানুষ তিনি ছিলেন আমার শশুর আব্দুল্লাহ আল মাহমুদের ঘনিষ্ঠজন। তিনি সারাজীবন এই ইউনিয়নের মানুষের জন্য দিয়ে গেছেন একজন চেয়ারম্যান হয়েও এই এলাকার উন্নয়ন করেছেন চোখে পরার মতো। তার ৩৫ তম মৃত্যু বার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করছি ও মহান রাব্বুল আলামিন যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, সদর উপজেলা বিএনপি নেতা মাসুদ রানা দুলাল, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার, মোবারক আলী খান,সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী,শহিদুল ইসলাম শিকদার, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার,বিএনপি নেতা মান্নান মেম্বার, মিলন ইসলাম সরকার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,সদর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজসহ সদর উপজেলা বিএনপি ও খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিচালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, দিয়ার পাঁচিল আল্লামা ইদ্রিস (রহঃ) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০