শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মসলা ও নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান,দুই ব্যবসায়ীকে জরিমানা 

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

সিরাজগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মসলা ও নিত্যপণ্যের বাজারদর এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ।

বুধবার (২০ মে ২০২৬) সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্টি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃ সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজারে মসলা ও নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি, পণ্যের সরবরাহ ব্যবস্থা এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়গুলো তদারকি করা হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ করা হয়নি, মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি এবং কিছু পণ্যে মোড়ক ব্যবহার করা হয়নি। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স মুক্তি ভান্ডারকে ৮ হাজার টাকা এবং মেসার্স মাহদী ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়েও সতর্ক করা হয়।

অভিযানে বাজারে মসলা-সহ নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। বর্তমানে বাজারে কোনো ধরনের সংকট নেই বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন।

এ সময় টাস্কফোর্স অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০