শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের সেলাই মেশিন বিতরণ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের কে সম্মানিত করে- সাবেক এমপি রুমানা মাহমুদ 

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর : “ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগীদের ৪৫ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮ টায় শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া,জেলা কেন্দ্রীয় মন্দির মুজিব সড়কে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা,চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগিতার আয়োজন কমিটির আহবায়ক ডা:নিত্য রঞ্জন পাল এর সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহার পরিচালনা আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।

প্রধান অতিথি রুমানা মাহমুদ বলেন,ধর্ম যার যার রাষ্ট সবার। বিএনপি সব ধর্মের মানুষ কে সম্মানিত করে। বাংলাদেশের  সনাতন ধর্মাবলম্বীদের কে আমরা সম্মান করি। আপনারা আমাদের ভাই ও বোন এবং বাংলাদেশের নাগরিক। বিএনপি সব সময় রাষ্ট্রীয় ক্ষমতা আসলে আপনাদের কে সন্মানিত করে। জন্মাষ্টমী  অনুষ্ঠান উপলক্ষে ছোট্ট সোনামণিদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি থাকতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আপনাদের যে কনো প্রোগ্রামে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ পাশে থাকবে।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রী অমর কৃষ্ণ দাস।

অনুষ্ঠানে এছাড়াও আরও উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হীরক গুন,দপ্তর সম্পাদক সন্টু গুন,সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা,শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু সহ জেলা পূজা উদযাপন পরিষদ,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ,পৌর পূজা উদযাপন পরিষদের অন্যনা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য : মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রচনা,চিত্রাংকন ও গীতাপাঠ প্রতিযোগিতায় তিন শত ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০