শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল (৩৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে র‍্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব জানায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর থানা এলাকা থেকে ২৭ গ্রাম হেরোইনসহ আটক হয় আবুল কামাল। মামলার বিচার শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে চলে যায় এবং দেশের বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে বসবাস করছিল।

র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, “অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতকে কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০