শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২৯৮০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় র‌্যাব-১২ এর অভিযানে ২৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা কেনাবেচায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল মুলিবাড়ি ওভারপাসের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার ঠাকুর টেক (বনবাড়িয়া) গ্রামের মো. ওয়াজকরনি শেখের ছেলে মো. আকাশ শেখ (১৮) এবং দিয়ার ধনগড়া গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে মো. আসিফ হোসেন (১৯)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা নিজের হেফাজতে রেখে পরস্পরের যোগসাজশে সদর উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। র‌্যাব-১২ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০