শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে শহর বিএনপির উদ্যোগ অসহায়, দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জ শহর বিএনপির এর সকল অঙ্গ সংগঠনের উদ্যোগ অসহায় দারিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৯ ঘটিকায় সিরাজগঞ্জ শহরস্থ ইবি রোড, পৌর ভাসানী মিলনায়তন মাঠ প্রাঙ্গনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ শহর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের উদ্যোগ সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এর সভাপতিত্বে অসহায় দারিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সির জাহেদ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল আহমদসহ ৪০০/৫০০ জন অসহায় দারিদ্র মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। বিএনপির মূল শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের পাশে বিএনপির নেতাকর্মীরা সুখে দুঃখে সব সময় অসহায়দের পাশে থাকবে। বেলা ১২ ঘটিকায় শান্তিপূর্ণভাবে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০