শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর : ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা -২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মুজিব সড়ক রোডস্থ শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায় সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহার পরিচালনা এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতমতবিনিময় সভায় বক্তৃতারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কে সামনে রেখে আমাদের বাংলাদেশের শারদীয় দুর্গা পূজা উদযাপন হয়ে থাকে। দুর্গা পূজা ২০২৫ সফল করতে আমরা সবাই ঐক্য বদ্ধ থাকবো। দুর্গা মায়ের কাছে প্রার্থনা করবো দেশের মানুষের জন্য। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিজেদের সেচ্ছাসেবী তৈরি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড:রণজিৎ মন্ডল স্বপন,উপদেষ্টা এ্যাড:কল্যাণ কুমার সাহা,জেলা পূজা উদযাপন কমিটির সদস্য রাজ কুমার দাস রাসু,কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুন,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর, সিরাজগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিজয় দত্ত অলক,সাধারণ সম্পাদক জনি সাহা,সাংগঠনিক সম্পাদক বিজয় বসাক, জেলা পূজা উদযাপন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক দুলালী রানী সাহা,দপ্তর সম্পাদক সুন্টু গুন, কোষাধ্যক্ষ নিলয় পাল,সিরাজগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু,শহর কমিটির সদস্য জিৎ পাল সহ সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা সভাপতি,সাধারণ সম্পাদক বৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০