শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে শ্রী শ্রী মহাপ্রভু আখড়া শারদ পূণর্মিলনী ২০২৫ উৎসব পালন

Download Photocard

ছাম্মি আহামেদ আজমীর :“ধর্ম যার যার রাষ্ট্র সবার “এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে শারদ পূণর্মিলনী উৎসব ২০২৫।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মুজিব সড়ক রোডস্থ শহরের শ্রী শ্রী মহাপ্রভু আখড়ার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,আহবায়ক শারদ পূণর্মিলনী আয়োজক কমিটি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণ দাস এর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা পরিচালনায় শারদ পূণ র্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট রণজিৎ কুমার মন্ডল,এ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতা প্রাণ গোবিন্দ চৌধুরী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান,সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ,সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভীর শাকিল সহ জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,বাংলাদেশ টা আমাদের সকলের। ধর্ম যার যার রাষ্ট্র সবার। শারদ পূণ র্মিলনী হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলন ও সৌহার্দ্যের প্রতীক। এই উৎসবের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন আরও দৃঢ় হয়।

উল্লেখ্য :অনুষ্ঠান শেষে পূজার নানা আচার ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন অতিথি ও অংশগ্রহণকারীরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০