শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
সাংবাদিকতা পেশায় নিষ্ঠা সততা ও দায়িত্ববোধের প্রতীক মো:রেজাউল করিম খান। দৈনিক প্রতিদিনের কাগজ জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের কণ্ঠ জেলা প্রতিনিধি ও দৈনিক দিনকাল পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলে সাংবাদিক মহলে নেমে আসে উদ্বেগ ও শোকের ছায়া। প্রিয় সহকর্মীর এই দুঃসময়ে মানবিকতার হাত বাড়িয়ে তাকে দেখতে ছুটে যান সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমার সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দিনকাল পত্রিকার,বাংলাভিশন জেলা প্রতিনিধি ও বাসস জেলা সংবাদদাতা সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। তার সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও গ্রীন টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর।
আহত রেজাউল করিম খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তারা। এ সময় প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন,
রেজাউল করিম খান একজন সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি সবসময় সত্যের পক্ষে কাজ করেছেন। তার এই দুঃসময়ে সিরাজগঞ্জ প্রেসক্লাব পরিবারের প্রতিটি সদস্য তার পাশে আছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই তিনি আবারও তার কর্মস্থলে ফিরে আসবেন।

অপরদিকে আহত অবস্থায়ও দৃঢ় মনোবল প্রকাশ করে মো:রেজাউল করিম খান বলেন,আমি সকলের দোয়া ও ভালোবাসায় কৃতজ্ঞ। আল্লাহর রহমতে আমি আগের চেয়ে ভালো আছি। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও আমার দায়িত্বে ফিরে আসতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। সহকর্মীদের এমন ভালোবাসা, সহমর্মিতা ও পাশে থাকার দৃশ্য উপস্থিত সবার হৃদয়কে নাড়া দেয়। এটি আবারও প্রমাণ করে সাংবাদিক সমাজ শুধু একটি পেশা নয়, এটি একে অপরের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ একটি পরিবার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০