শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম খানকে দেখতে তার বাসায় যান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক তানভীর মাহমুদ পলাশ। তার সঙ্গে উপস্থিত ছিলেন উদীয়মান তরুণ সাংবাদিক ও সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, নৃত্যশিল্পী শাহনেওয়াজ, সাংবাদিক শাহ আলমসহ আরও অনেকে।

উপস্থিত নেতৃবৃন্দ আহত রেজাউল করিম খানের প্রতি সমবেদনা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় রেজাউল করিম খান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মো. রেজাউল করিম খান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক প্রতিদিনের কাগজ, দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক দিনকাল পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হলে সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়। প্রিয় সহকর্মীর এই দুঃসময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন রাজনৈতিক ও সাংবাদিক মহলের সহকর্মীরা।

রেজাউল করিম খানের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তার পরিবারের সদস্যদেরও সান্ত্বনা দেন উপস্থিত অতিথিরা। 

তারা বলেন “রেজাউল করিম খান একজন সাহসী, দায়িত্বশীল ও নিষ্ঠাবান সাংবাদিক। তিনি সবসময় সত্যের পক্ষে কাজ করেছেন। তার এই দুঃসময়ে আমরা সবাই তার পাশে আছি। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি তিনি শিগগিরই আবার কর্মস্থলে ফিরবেন।”

অপরদিকে আহত অবস্থাতেও দৃঢ় মনোবল ব্যক্ত করে 

রেজাউল করিম খান বলেন,“আমি সকলের দোয়া ও ভালোবাসায় কৃতজ্ঞ। আল্লাহর রহমতে এখন আগের চেয়ে কিছুটা ভালো আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবারও দায়িত্বে ফিরতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সহকর্মীদের আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা ও পাশে থাকার এই দৃশ্য উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। এটি আবারও প্রমাণ করে, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা ও মানবিক বন্ধনের এক অনন্য উদাহরণ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০