শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর জানাজা ও দাফন সম্পন্ন
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা কে নিয়ে “মেসি”লেখা ভাইরাল, নেট দুনিয়ায় চাঞ্চল্য
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী অভিযাত্রী সংসদ ক্লাবের বহুতল ভবন নির্মাণের নকশা ও কাগজ পত্র গ্রহণ
মৌলভীবাজারে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন ভিপি অমর কৃঞ্চ দাস
সিরাজগঞ্জের শাহজাদপুরে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ
জামালপুরে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়,পুরস্কার বিতরণী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রেজাউল করিম খানকে দেখতে গেলেন ভিপি অমর কৃঞ্চ দাস

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক,প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সয়াধানগড়া উত্তরপাড়া নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রৌহা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক ও জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম খানকে দেখতে ও চিকিৎসার খোঁজ খবর নিতে তার বাসায যান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস।

এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন 

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ আহত রেজাউল করিম খানের প্রতি সমবেদনা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। 

রেজাউল করিম খান বলেন,“আমি সকলের দোয়া ও ভালোবাসায় কৃতজ্ঞ। আল্লাহর রহমতে এখন আগের চেয়ে কিছুটা ভালো আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবারও দায়িত্বে ফিরতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সহকর্মীদের আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা ও পাশে থাকার এই দৃশ্য উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। এটি আবারও প্রমাণ করে, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা ও মানবিক বন্ধনের এক অনন্য উদাহরণ।

উল্লেখ্য, মো. রেজাউল করিম খান সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক প্রতিদিনের কাগজ, দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক দিনকাল পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০