শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএন‌পির নেতা মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মো.মোকলেসুর রহমান মামুন :
বিএনপি কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সিরাজগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা সিরাজগঞ্জ শহরের বি.এল স্কুল রোডস্থ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মসজিদের খতিব প্রেস ঈমাম মাওলানা মোঃ রেজাউল ক‌রিম। দোয়া শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে, দেশের শান্তি, সমৃদ্ধি এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৬ বছর গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন ও জুলাই গণঅভ্যুত্থানে যাহারা আহত ও জীবন দান করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে শহীদ হয়েছেন তাদের এবং তাদের পরিবার ও জনগণের জন্য সার্বিক কল্যাণ কামনা করেও দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে মির্জা মোস্তফা জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি আজও এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিরলস সংগ্রাম করে যাচ্ছেন। আমরা আজ মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং তার রাজনৈতিক জীবনের সাফল্যের জন্য বিশেষ দোয়া করেছি।

মির্জা মোস্তফা জামানের এই ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০