শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে সিরাতুন্নবী ( সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে ১ম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Download Photocard

 

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে সারা দেশের ন্যায়  যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে ১ম  ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা পবিত্র কোরআন তেলাওয়াত,ছানা তাশাহুদ, দরুদ শরীফ, হামদ ও নাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 শনিবার  (০ ৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হলরুমে, ধানবান্ধি স্পেশাল কুরআন শিক্ষা কোচিং সেন্টার, এঁর আয়োজনে সিরাতুন্নবী ( সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে ১ম  ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ধানবান্ধি স্পেশাল কুরআন শিক্ষা কোচিং সেন্টারের পরিচালক  ও ইসলামিয়া সরকারি কলেজের মুয়াজ্জিন হাফেজ কারী মাওলানা  আব্দুল্লাহ আশেকী। 

আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হাতে  ক্রেষ্ট  এবং সার্টিফিকেট তুলেদেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  আলহাজ্ব মোঃ সাইদুর রহমান বাচ্চু।

 অনুষ্ঠানের প্রধান অতিথি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাইদুর রহমান বাচ্চু  বলেন,  ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা” আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে রাসূল (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে সমাজে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিয়ে নৈতিকতা ও ইসলামের সঠিক বার্তা তুলে ধরা হয়। আয়োজনের উদ্দেশ্য: রাসূলুল্লাহ (সা.)-এর জীবনী ও তাঁর সুন্নাহ সম্পর্কে মানুষকে আলোকিত করা।নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে সুস্থ সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। 

পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর রৌহাবাড়ী জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা আলহাজ্ব হাফেজ নুরুল ইসলাম আনসারী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম,  সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজের হিসাব রক্ষক অফিসার মোঃ কামরুজ্জামান ( শিমুল), আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  হোসেনপুর ১১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী  মোহাম্মাদ আলী (মনো), এছাড়াও প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর  হিসেবে উপস্থিত থেকে সঠিক বিচার কাজ সম্পূর্ণ করেন হাফেজ কারী মুফতি আব্দুল লতিফ বিন সাইদ,  হাফেজ ক্বারী মাওলানা মোখলেছ আহুমাদ, মাওলানা জাকির হোসেন,।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০