শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপে বার্ষিক ডে ক্যাম্প সমাপ্ত

Download Photocard

মোঃ হোসেন আলী (,ছোট্ট) : স্কাউটিং করবো, সুন্দর বাংলাদেশ গড়বো” এই পতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে ৩০ অক্টোবর-০১ নভেম্বর পর্যন্ত (তিন দিনব্যাপী) সেবা মুক্ত স্কাউট গ্রুপে বার্ষিক ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০১ নভেম্বর ২০২৫ ) বিকেলে স্কাউট গার্ডেন ক্রসবার ৩, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের আয়োজনে বার্ষিক ডে ক্যাম্পে রোভার ও স্কাউট পতাকা  নামানোর মধ্যেদিয়ে তিন দিনব্যাপী) বার্ষিক ক্যাম্পের  সমাপ্তি  ঘোষণা করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন প্রিন্স।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা রোভার সম্পাদক মোঃ সাখাওয়াৎত হোসেন প্রিন্স বলেন, আমার বিশ্বাস এই স্কাউট আন্দোলনের মাধ্যমে সবার মননশীলতা, মানসিক বিকাশ অগ্রগতিতে সহায়ক হবে। তিনি আরও বলেন, স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল তিনি ছিলেন একজন সৎ মানুষ তিনিই প্রতিষ্ঠিত করেগেছেন স্কাউটিং আনন্দোলন। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের  মধ্যে স্কাউটিং চেতনা ও সেবামূলক কাজের প্রতি উৎসাহ বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেবা মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।  এমন একটি সফল আয়োজন করার জন্য সেবা  মুক্ত রোভার স্কাউট গ্রুপ”-কে বিশেষ ধন্যবাদ জানাই।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট দলের
  প্রতিষ্ঠাতা সভাপতি এম. এম. কামরুল হাসান (প্রেসিডেন্ট রোভার স্কাউট ) অনুষ্ঠানের সভাপতি এম. এম. কামরুল হাসান তিনি তার বক্তব্য বলেন, সেবা মুক্ত রোভার স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রোভার স্কাউট গ্রুপ। সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা হয় ১৯৮৬ সালে- অর্থাৎ আজ থেকে প্রায় ৩৮  বছর আগে। প্রতিবছরে সহচর রোভার ও গার্লইন রোভারদের নিয়ে ডে-ক্যাম্প করে থাকে আজকের রোভার স্কাউট সহচররাই আগামীর কর্ণধার এবং তাদের মাধ্যমেই দেশ ও দেশের বাহিরে রোভারের সুনাম ছড়াবে বলে প্রত্যাশা করছি।  ডে ক্যাম্প আয়োজন করছে। ভবিষ্যৎতে রোভারিংয়ের কার্যক্রম সাফল্য কামনা করছি।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দীন,
বেসরকারি স্যাটালাইট টেলিভিশন চ্যানেল আই এর বার্তা বিভাগ, পরিচালক, সিরাজগন্জ ইনফো,কম আবদুল্লাহ আল শাফি, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট
সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি), বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা রুবেল, সহ-সম্পাদক ও রোভার লিডার মোঃ আসলাম হোসেন,সহকারী কমিশনার ( গার্ল ইন স্কাউটিং) উম্মে হাবিবা, প্রমূখ, এছাড়াও  গত ৩০ অক্টোবর সকালে সেবা মুক্ত স্কাউট গ্রুপে বার্ষিক ডে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায় ও উন্নয়ন)  পরিচালক মোঃ রুহুল আমিন,।আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ- কমিশনার মাছুম বিল্লাহ মাহি,  মো. আশিকুর রহমান, সহকারী ইউনিট লিডার  মো. হানিফ,  ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, ,  সহকারী ইউনিট লিডার মোঃ পারভেজ সরকার,  গার্ল ইন রোভার স্কাউট লিডার মনিরা সুলতানা, সহ রোভার এবং স্কাউট সদস্য  ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যর উপস্থিত ছিলেন।   উল্লেখ্য ঃ দিনব্যাপী এই ডে ক্যাম্প অনুষ্ঠানে বিপি পিটি, তাঁবুকলা , গ্যাজেট, স্কাউট আন্দোলনের জন্ম ও ইতিহাস, হাইকিং ও ক্যাম্প ফায়ার, রোভার প্রোগ্রাম ও ব্যাজ অর্জন কৌশল সহ রোভার স্কাউট বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রোভার সদস্যদের ধারণা প্রদান করা হয়। এতে প্রায়  ৩৭জন রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট ও স্কাউট দলের সদস্য / সদেস্যা অংশগ্রহণ করে। এবং রোভার স্কাউট ও সহচরের রোভার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ২০২৫ সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০