শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

‎সিরাজগঞ্জে হযরত সালমান ফার্সি (রা:) নূরানী ক্যাডেট মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী (ছোট্ট) : ‎সিরাজগঞ্জে হযরত সালমান ফার্সি (রা) নূরানী ক্যাডেট মাদ্রাসা কর্তৃক শিক্ষার্থীদের মাঝে  পবিত্র কোরআন শরীফ বিতরণ ও  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (০৮ নভেম্বর ২০২৫)  সকালে খোকশাবাড়ি ইউনিয়নের নলিছা  পাড়া গ্রামে হযরত সালমান ফার্সি (রা) নূরানী ক্যাডেট মাদ্রাসায়  আয়োজনে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভা, কোরআন শরীফ বিতরণ ওদোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত সালমান ফার্সি (রা) নূরানী ক্যাডেট মাদ্রাসার  প্রিন্সিপাল নিলুফা ইয়াসমিন সাথী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে শিক্ষার্থীদের মাঝে  পবিত্র কোরআন শরীফ হাতে তুলেদেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
‎অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক  সাইদুর রহমান বাচ্চু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
বর্তমান সময়ের তরুণ সমাজ নানা প্রলোভন, ভোগবাদ ও নৈতিক অবক্ষয়ের চাপে নিজেদের লক্ষ্য থেকে সরে যাচ্ছে। তাই কুরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। এবং শিক্ষার্থীদের মাঝে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। তিনি আরো বলেন,  আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন এর মধ্যে ইসলাম শিক্ষা ব্যবস্থা পূর্ণ বলা  আছে। মরহুম শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামীক মূল্যবোধ  বওশ্আাস করতেন, তার কারণে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহীম,সংযোযন করেছিলেন। তাই আমরা বলতে চাই যদিও বিএনপির নীতির মধ্যে নেই ইসলামিক রাষ্ট্র বাস্তবায়ন করবো। কিন্তু এই দেশে যারা বসবাস করে সকল কেই আমরা সন্মান করি। দুনিয়াদারি আলম নয় যারা ধোকা দেয় যারা হাক্কানী আলেম, যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। আমরা সেই সকল আলমদের সাথে আছি। আলেম-ওলামারা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, ভবিষ্যতেও এই ধরণের উদ্যোগে হযরত সালমান ফার্সি (রা) নূরানী ক্যাডেট মাদ্রাসার যে কনো ভালো কাজ অব্যাহত থাকবে। আমি অত্যন্ত খুশি এই শিশুদের মাঝে  পবিত্র কুরআন তুলে দিতে পেরে। আমি মনে করি এই সকল ছাত্রদের সঠিক ভাবে সুযোগ দিতে পারলে এরাই একদিন দেশ ও জাতির উজ্জ্বল ভবিষ্যত হবে।
‎অনুষ্ঠানের সভাপতি প্রিন্সিপাল নিলুফা ইয়াসমিন সাথী
বলেন, আপনাদের সন্তান আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আমাদের কাছে আমানত রেখেছেন, আমরা সেই আমানতের যথাযথ মর্যাদা রক্ষা করছি এবং ভবিষ্যতেও করব। আপনারা জানেন আমরা আপনাদের সন্তানদেরকে কোরআন, হাদিস, বাংলা, ইংরেজি ও গণিত এর পাশাপাশি প্রতি বৃহস্পতিবারে নামাজ, ক্বেরাত ও গজল প্রশিক্ষণ দিয়ে থাকি । এ কারণে আমাদের প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভিন্নব্যতিক্রমধর্মী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম-  আহ্বায়ক সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার  বিপ্লবী
সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,  ৭ নং ওয়ার্ড শহর বিএনপির সভাপতি হানিফ হোসেন বাবু, খোকশাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নিলয়, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় অত্র গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা এনামুল হক। ‎উল্লেখ হযরত সালমান ফার্সি (রা) নূরানী ক্যাডেট মাদ্রাসার ১২জন শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ তুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০