শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে আহত ২,নিহত-১
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের সদস্যদের হজ্জ ক্যাম্পে সেবা প্রদান

Download Photocard

মোঃ হোসেন আলী ছোট্ট –লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌” তালবিয়া পাঠের মধ্য দিয়েই হজ ও ওমরায় প্রবেশের ঘোষণা দেয়া হয়। তাই একে হজ-ওমরার শ্লোগান হিসেবে অভিহিত করা হয়। এই সুন্দরতম উক্তিকে সামনে রেখে হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের উদ্যোগে  রোভার স্কাউটের সদস্যরা আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের সেবায় নিরলস কাজ যাচ্ছে । তাঁরা হাজীদের তথ্য সহায়তা, মালামাল বহন, বয়স্কদের সহায়তা, নিরাপদ যাতায়াত এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।  এই স্বেচ্ছাসেবক দল যাত্রীদের যাত্রাপথ সুগম ও আরামদায়ক করতে সক্রিয় ভূমিকা রাখে।

রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজযাত্রীদের সেবায় নিয়োজিত আছেন বাংলাদেশ পুলিশ, আনসারের পাশাপাশি রোভার স্কাউটস সদস্যরা। -কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া  এসব ছাত্র-ছাত্রী হজযাত্রা শুরুর দিন থেকে হজযাত্রীদের নানাভাবে সহযোগিতা করছেন।  বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের সারা জেলা ব্যাপি খুবই অল্প কোটা বরাদ্দ করে থাকে এবার ২০২৬ সালে সিরাজগঞ্জে রোভার স্কাউটসদের  ২ টি কোটা বরাদ্দ করে এর মধ্যে সিরাজগঞ্জে হিলফুল ফুযুল মুক্ত রোভার দল এর রোভার মেট কে.এম. তাশরীফ হাসান তকি, এবং  আরেকটি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর রোভার মোঃ আরিফ বিল্লাহ সিরাজগঞ্জ জেলা রোভার থেকে প্রতিনিধিত্ব করছেন।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে প্রথমবারের মত হজ ক্যাম্পে রোভার স্কাউটদের সেবাদান কার্যক্রম শুরু হয়। সেই থেকে পর্যায়ক্রমে অনেক বছর  পা রাখছে। যা একটি যুগান্তকারী ঘটনা। বর্তমানে স্থায়ী হজ্জ ক্যাম্পে রোভার স্কাউটরা প্রতি বছর প্রায় ৩৮-৪০দিন ব্যাপী সম্মানিত হজ যাত্রীগণকে সেবা দিয়ে থাকে। প্রতিদিন ১২ ঘন্টা করে ২ টি শিফটে।
এ সিফটে  রোভার স্কাউট ও  কর্মকর্তা হজ ক্যাম্পে সেবাদান কার্যক্রমে অংশগ্রহণ করে। পুরো ক্যাম্পে প্রায় ৪০০০ জন রোভার স্কাউট ও  কর্মকর্তা এই দায়িত্ব পালন করে ।

হজ ক্যাম্পে রোভার স্কাউটরা সেবাদান কার্যক্রমকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে মনে করে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে থাকে।এই মানবিক সেবামূলক কাজের মাধ্যমে রোভার স্কাউটরা মানুষের পাশে দাঁড়ানোর ও দায়িত্ববোধের শিক্ষা অর্জন করে। এবং হজ ক্যাম্পে রোভার স্কাউটরা সেবাদান কার্যক্রমকে একটি পবিত্র দায়িত্ব হিসেবে মনে করে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে থাকে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০