শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.

সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে থেকে শ‌নিবার দুপু‌রে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে নগদ ১ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ মোরশেদ আলম (৪০)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার টাকুই (রহমতপুর) গ্রামের মোঃ শাহ আলম ছেলে।

আজ সোমবার (৩০ জুন) র‍্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ তথ্যটি নিশ্চিত করেছেন। তি‌নি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ আলম স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করতেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০