শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ২২তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৫ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী ( ছোট্ট): বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের নির্দেশনায় ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ সদর সহ ও ৯ টি উপজেলা কমিশনার, সম্পাদক, স্কাউট লিডার, কাব লিডার, সহকারী কমিশনার  ও গার্লস ইন স্কাউটদেরকে নিয়ে ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে২০২৫) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌর শহরের সার্কেট হাউজ  মিলনায়তন হলরুমে বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আয়োজনে  ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের  উদ্বোধনী অনুষ্ঠিত হয়।  শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতাপাঠ,  প্রার্থনা সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে  জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস  সিরাজগঞ্জ ও পাবনা  সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দিন, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্বোধন করেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সহ-সভাপতি গনপতিরায়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক গণপতি রায় বলেন,  স্কাউটদের দক্ষতা বৃদ্ধির ও স্কাউটিং কারর্যক্রমে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সকলের আলোচনা মাধ্যমে আগামী এ বছরের জন্য ও আগামী বৎসরের জন্য কর্মপরিকল্পনা তৈরী করা দরকার। আজকে জেলা স্কাউটসের ২২ তম, মাল্টিপারপাস ওয়ার্কশপে স্কাউট কার্যক্রমকে গতিশীল রাখতে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও আরও আন্তরিকভাবে সেই ধারাবাহিকতা বজায় রাখব।  এই স্কাউটিং কার্যক্রমকে  টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাব স্কাউট ও স্কাউট দলকে সঠিক ভাবে পরিচালনা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বদানে সক্ষম ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
২২ তম, জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপে ২০২৪-২০২৫ সালের বাস্তবায়িত কর্ম পরিকল্পনা পর্যালোচনা উপস্থাপন ও
ওয়ার্কশপ সুপারিশমালা পেশ করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি),

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি সরকার ছানোয়ার হোসেন (এলটি),
জেলা মাধ্যমিক বিদ্যালয় শাখা সহকারী পরিদর্শক মাকসুদা পারভীন, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উপ- কমিশনার মোঃ মাছুম বিল্লাহ মাহী,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা কাব লিডার মোঃ আইউব, জেলা স্কাউট লিডার মোঃ আব্দুস সবুর,
সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মোঃ রেজাউল করিম, স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর  উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট), সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানে বিগত বছর এবং চলতি বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কাব-স্কাউট এবং স্কাউটস এর কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় মতামত এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০