শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

Download Photocard

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ  “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো; সযত্নে তোমায় রাখবো আগলে”- এ প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জে  যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষ্যে- বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর প্রবীণ কল্যাণ কর্মসূচির সহযোগিতায়-

মঙ্গলবার (৭অক্টোবর) সকালে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গণপতি রায়।আলোচনা সভা অনুষ্ঠান  পরিচালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন গাজী নূর মোহাম্মদ, সদস্য, এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচি; মোঃ আছির উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিরাজগঞ্জ; মোঃ আব্দুল্লাহ আল ফারুক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, সিরাজগঞ্জ; এবং এনজিও প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান মিজান, সহকারী পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা), এনডিপি।

দিবসটি সফলভাবে উদযাপনের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন, সুরেশ চন্দ্র পাল, প্রোগ্রাম অফিসার, প্রবীণ কল্যাণ কর্মসূচি, এনডিপি। আলোচনা সভা শেষে উপস্থিত প্রবীণদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এনডিপির প্রবীণ কল্যাণ কর্মসূচির সকল সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০