শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে ৭ মাস পর শহীদ আসিফের মরদেহ পেলো পরিবার

Download Photocard

তারিকুল আলম, স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ সাত মাস মর্গে থাকার পর সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আসিফ হোসাইনের (১৯) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আদালতের নির্দেশে পুলিশ মরদেহ হস্তান্তর করে। শহীদ আসিফ সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তিনি শহীদ হন।

সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসিফের পরিচয় শনাক্ত করা হয়। আসিফের বাবা ছেলের মরদেহ পেতে আদালতে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার শুনানি শেষে বিচারক পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের আদেশ দেন। আদেশের পর কিছু প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আদালতে দাখিল করা ওই আবেদনে নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ছেলে একজন সক্রিয় কর্মী ছিল। নজরুলের ধারণা, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের চিহ্নিত কিছু অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে তার ছেলেকে হত্যার পর নিজ বাড়ির শৌচাগারে লুকিয়ে রেখেছিল।

আসিফের মামা শাহীন সেখ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেয় আসিফ। যাওয়ার সময় মাকে বলে যায় সে আন্দোলনের মিছিলে যাচ্ছে। শহরের চৌরাস্তা মোড় এলাকায় সে মিছিলে অংশ নেয় এবং অন্য ছাত্ররাও তাকে সেখানে দেখেছিল। কিন্তু দুপুরের পর থেকে তার ব্যবহৃত ফোন হঠাৎ বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজেও আসিফকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে অবগত ও থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পরদিন ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হেনরীর বাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এর মধ্যে একটি আসিফের মরদেহ বলে দাবি করে পরিবার। পরে আদালতে ডিএনএ পরিক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০