শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জের প্রকৃতি ও পাঠশালার প্রতিষ্ঠাতা মাহবুবুল ইসলাম পলাশের ৫০তম জেলা ভোলায় বিপন্ন বৈলাম বৃক্ষরোপণ

ফটোকার্ড

মোঃ  হোসেন আলী (ছোট্ট) :  পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দ্বীপ জেলা ভোলা বাংলাদেশের ৫০তম জেলা হিসেবে যুক্ত হলো প্রতীকি বৈলাম বৃক্ষরোপণ অভিযানে। মঙ্গলবার সন্ধ্যায় ভোলার সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিরল ও বিপন্ন প্রজাতির বৈলাম গাছ রোপণের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়। পরিবেশ ও প্রকৃতির পাঠশালা–এর উদ্যোগে সারাদেশে বিপন্ন ও হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির গাছ সংরক্ষণের লক্ষ্যে এই প্রতীকি বৃক্ষরোপণ কার্যক্রম দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা যুক্ত হলো এই পরিবেশবান্ধব আন্দোলনে। বৈলাম গাছ রোপণের মূল উদ্দেশ্য বৈলাম গাছ বর্তমানে বাংলাদেশের একটি মহাবিপন্ন উদ্ভিদ প্রজাতি। এই মূল্যবান গাছকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই দেশের প্রতিটি জেলায় সংরক্ষিত ও নিরাপদ স্থানে অন্তত একটি করে বৈলাম গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ বিষয়ে পরিবেশ ও প্রাণ প্রকৃতির পাঠশালার প্রতিষ্ঠাতা মাহবুবুল ইসলাম পলাশ বলেন—“বৈলাম গাছ এখন মহাবিপন্ন। শুধুমাত্র এই প্রজাতিটিকে টিকিয়ে রাখার জন্যই আমরা সারাদেশের প্রতিটি জেলায় সংরক্ষিত জায়গায় একটি করে বৈলাম গাছ রোপণ করে যাচ্ছি। এখান থেকে যদি দশটি গাছও বেঁচে যায়, তবুও আমাদের পরিশ্রম সার্থক হবে। আমরা আশাবাদী, রোপণ করা প্রতিটি গাছই বেঁচে উঠবে।” গণগ্রন্থাগার কর্তৃপক্ষের অনুভূতি
বৈলাম বৃক্ষরোপণ বিষয়ে অনুভূতি প্রকাশ করে ভোলার সরকারি গণগ্রন্থাগারের কর্মকর্তা  মোঃ সবুজ খান বলেন—“বৈলাম গাছ সম্পর্কে যতটুকু জানি, এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু গাছগুলোর একটি এবং দীর্ঘদিন বেঁচে থাকে। আমাদের গণগ্রন্থাগার প্রাঙ্গণে দুটি বৈলাম গাছ রোপণ করা হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এই দুটি গাছকে যত্ন করে বাঁচিয়ে রাখার। গাছ দুটি বেঁচে থাকলে ভবিষ্যতে কালের সাক্ষী হয়ে থাকবে।” উপস্থিতি ও অংশগ্রহণ
বৃক্ষরোপণ কর্মসূচিতে গণগ্রন্থাগারের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা এই পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০