শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জের বহুলীতে বসতঘরে শিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দিল দুর্বিত্তরা

Download Photocard

নজরুল ইসলাম :
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের পশ্চিমপাড়া এলাকায় ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বাড়ির মালিক রফিক মল্লিক ওই গ্রামের মৃত মতি মল্লিকের ছেলে।

রফিকের ভাতিজি রুনা জানান, রাত্রীকালীন সময়ে শোবার ঘরে ছিলাম। হঠাৎ আগুনে পোড়ার শব্দ শুনে বাইরে এসে খড়ের পালায় আগুন দেখি। সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দেই।

ভুক্তভোগী রফিক বলেন, নিজ ধানি জমি থেকে খড় তুলে বাড়ির উঠানে পালা দিয়ে রাখি। ঘটনার সময়ে আমি পাশেই আমার মুরগির খামারে ছিলাম। আগুনের খবর পেয়ে দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করি। পরে দেখি আমাদের দুটি ঘরের দরজায় বাইরে থেকে সিকল লাগানো। অজ্ঞাত ব্যক্তিরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুত সময়ে আগুন নেভাতে না পারলে আশেপাশের আরও বহু বাড়িঘরে আগুন লেগে বড় ধরনের ক্ষতি হতে পারত। তবে নানা ক্ষতি ও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজেনরা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রা বিষয়টির সঠিক তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, আপনার মাধ্যমে প্রথম জানতে পারলাম। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০