শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিলেটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

Download Photocard

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার বিভিন্ন কর্মসূচি পালন করে। 

এ বছর জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য ছিলো— ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’। 

কর্মসূূচির মধ্যে ছিলো- সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করা হয়েছে। এছাড়াও আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিক্ষার্থীদের জন্য বইপাঠ, চিত্রাংকন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‌্যালি নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারেএসে শেষ হয়। গণগ্রন্থাগার চত্বরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। 

সিলেটের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান-কাম-উপপরিচালক দিলীপ কুমার সাহার সভাপতিত্বে গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান প্রধান বক্তা ছিলেন।

প্রধান অতিথি বলেন, আমাদের পাঠাভ্যাস বাড়াতে হবে। বই পড়লে প্রতিদিনই আমরা কিছু-কিছু শিখতে পারবো।

প্রধান বক্তা বলেন, বইয়ের প্রতি আমাদের ভালোবাসা গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবারে যাতে একটি পারিবারিক লাইব্রেরি থাকে সেই প্রচেষ্টা চালাতে হবে।

তিতাস দাসের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভুইয়া, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মাহবুবুজ্জামান চৌধুরী ও গবেষক ড. তুতিউর রহমান প্রমুখ। 

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম, গীতা পাঠ করেন বিশাল চক্রবর্তী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০