শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

১৭ বছরে যারা আন্দোলন সংগ্রামে পালায়নি তারা আগে মূল্যায়িত হবে হাইব্রিডদের সকলেই বয়কট করুন- শাহজাদপুর উপজেলা ওলামা দলের মতবিনিময় সভায় সাংবাদিক শেখ মোঃ এনামুল হক

ফটোকার্ড

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা ও পৌর ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২১ জুন ২০২৫ ইং) শাহজাদপুর পৌর শহরের খঞ্জদিয়া ডক্টর এম এ মুহিতের বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শাহজাদপুর উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য ও শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরো।

মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, বিগত সতেরো বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের খোঁজে বের করে মূল্যায়িত করতে হবে। যারা ৫ আগষ্টের পর ঘুরাঘুরি করছে তারা হচ্ছে হাইব্রিড আর হাইব্রিডদের বয়কট করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সাচ্চা মুসলমান ও দেশপ্রেমিক যার রয়েছিলো আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস ও আাস্হা। তিনি আরও বলেন, দেশকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে আর এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য তারেক রহমান এর নেতৃত্বে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে। আলেম ওলামাদের তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ঘরে ঘরে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রাজা,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক লতিকুল ইসলাম লেলিন, মাওলানা টিএম শরিফ উদ্দিন জামিল, আলহাজ্ব মোঃ আবু বক্কার সিদ্দিকী, হাফেজ এ্যাড. কুদরত আলী,শাহজাদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, শাহজাদপুর উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর রঞ্জু প্রমুখ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও শাহজাদপুর উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সালাম।
পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ স্বপন ওয়ারেসী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০