শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কামারখন্দ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ০৩ সেপ্টেম্বর)  বেলা ১১ টার সময় জামতৈল রেল স্টেশনে কামারখন্দ উপজেলা বিএনপি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রাটি শেষ হয়।

আনন্দ শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, যে দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
যার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে গেছে।  বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নানান ঘাত,প্রতিঘাত, চরাই উত্তাই পেরিয়ে বাংলাদেশের মানচিত্রে আজ-ও  মাথা উচু করে দাড়িয়ে আছে।
এই আনন্দের দিনে আমার নির্বাচনী এলাকা কামারখন্দের মানুষের সাথে থাকতে পেরে আমি অনেক আনন্দিত।তিনি আরও বলেন, দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিক আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
বিএনপি নির্বাচন মুখি দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে সামনে নির্বাচন এই নির্বাচনে সকলকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমরা উপহার দিবো ইনশাআল্লাহ।

সভাপতিত্ব করেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জামতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান ফেরদৌস ও পরিচালনা করেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কামারখন্দ উপজেলা বিএনপির সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ম আহ্বায়ক  সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদিকা এলেমা বেগম, সিনিয়র সহ-সভাপতি মেরিনা ইসলাম মেরি, সাংগঠনিক সম্পাদিকা জোস্না মন্ডলসহ জেলা বিএনপি, কামারখন্দ উপজেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০