শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রায়গঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রায়গঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপির সকল অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর ধানগড়া বাস স্ট্যান্ড চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে রায়গঞ্জ উপজেলা  বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বাস স্ট্যান্ড চত্বরে সমবেত হয়ে তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সামছুল ইসলাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের এক আপসহীন বলিষ্ঠ নেতৃত্ব। তিনি  বিএনপির নেত্রী ছিলেন না, এদেশের ১৮ কোটি মানুষের আস্থার প্রতীক, তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওবার নয়।

 কেন্দ্রীয় নির্দেশনায় রায়গঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি উদ্যোগে আজ তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মোঃ মুফতি আব্দুল মান্নান মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০