শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মির্জা মোস্তফা জামানের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের আয়োজনে পৌর শহরের বি এল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে এবং চত্বরে সমবেত হয়ে তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের এক আপসহীন কণ্ঠস্বর। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের কোটি মানুষের আস্থার ঠিকানা। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন,কেন্দ্রীয় নির্দেশনায় আমরা আজ তার রুহের মাগফেরাত কামনায় সমবেত হয়েছি। দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমরা শপথ করছি, তার রেখে যাওয়া আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা চালিয়ে যাব। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. রেজাউল করিম। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০