শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ইরানের নার্গিস মোহাম্মদির নিঃশর্ত মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের

ফটোকার্ড

আন্তর্জাতিক : ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, তাকে কখনোই কারাদণ্ড দেওয়া উচিত হয়নি।

এর আগে ইরান নার্গিস মোহাম্মাদিকে চিকিৎসার জন্য কারাদণ্ডাদেশ তিন সপ্তাহের জন্য স্থগিত করে মুক্তি দেয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, তার শারিরীক অবস্থা এখনও গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’

৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন। ইরানি নারীদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে।

নার্গিসের আইনজীবী মোস্তফা নিলি এক্স-এ লিখেছেন, ইরানের সরকারি কৌঁসুলি ডাক্তারের পরামর্শের ভিত্তিতে নার্গিস মোহাম্মদির জেলের সাজা তিন সপ্তাহের জন্য স্থগিত করেছেন। এবং কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

নার্গিস মোহাম্মদি ইরানে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেন। সে সময় কারাগারে থাকায় তার সন্তানরা তার পক্ষে পুরস্কারটি সংগ্রহ করে।

এদিকে, নরওয়েজিয়ান নোবেল কমিটিও নার্গিস মোহাম্মদিকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০