শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়, জনসংযোগে মানুষের ভালবাসায় সিক্ত শিয়ালকোল ইউপি চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানা

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী এরশাদ রানা ঈদ পরবর্তী সময়ে দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (৩০ মে ২০২৬) দিনব্যাপী তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধুকুরিয়া দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে এরশাদ রানা বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করাই আগামী দিনের লক্ষ্য। তিনি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এরশাদ রানা বিগত সরকারের আমলে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তিনি ১৯৮৮ সালে ৩১ ডিসেম্বর শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের পরিবারে জন্মগ্রহন করেন। জানা যায়, তাঁর পরিবারের সকল সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সঙ্গে সম্পৃক্ত। বাল্যকাল থেকেই তিনি তাঁর বাবা ও চাচাদের হাত ধরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত।

পতিত শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক মামলায় জেল হাজতসহ নানা হয়রানীর শিকার হয়েছেন এরশাদ রানা। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ৬৪ জেলা তৃনমূল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি এবং জাপানি কোম্পানী জুকির দেশের সুনামধন্য সিনিয়র টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দেশব্যাপী কাজ করে যাচ্ছেন। জেলাজুড়ে যেমন তাঁর খ্যাতি রয়েছে তেমনি কর্মএলাকায়ও অত্যন্ত দক্ষ ও মিষ্টভাসী পরিচ্ছন্ন মানুষ হিসেবে সুনাম রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০