শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

উত্তরবঙ্গের শিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় ও আলোচনা সভা

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশের মধ্যেদিয়ে সিরাজগঞ্জ শহর বিএনপির আওতাধীন( ২,৩,৪,৫,৬,৭,৮,৯,) নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে দিকে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গনে শহর বিএনপির আওতাধীন ওয়ার্ড বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।  প্রধান অতিথির  বক্তব্যে তিনি বলেন, জামায়াত শিবির ধর্মকে ব্যবহার করে লোকজনদেরকে ভুল বুঝাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে দলীয় নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে বাড়ি বাড়ি গিয়ে জনগনের কাছে গিয়ে ভোট চাইতে হবে এবং উঠান বৈঠক করতে হবে। জনাব তারেক রহমান ও ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভোট দিয়ে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, এই সময়ে  বিএনপিকে নিয়ে একটি নতুন ষড়যন্ত্র চলছে।আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বার বার তিনি  বলেছেন বিএনপিকে নিয়ে বিশ্বে  বড় একটি ষড়যন্ত্র চলছে।  সর্বপ্রথম সোস্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা বলছে বিএনপি সন্তাসী চাঁদাবাজী করছে। আর সোস্যাল মিডিয়াকে বলছে ঐ ছাঁয়া চক্রটি সৎ মানুষের শাসন কায়েম করতে হবে। এই প্রচারটি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়েছে। তারা বলছে বিএনপি চাঁদাবাজি করছে। তিনি আরো বলেন- ধর্ম বিক্রি করে কোন লাভ নেই, জামায়েত ইসলামী দলটি তারা ধর্ম বিক্রি করছে। বিগত ১৭ বছরে যে সকল নেতৃবৃন্দ রাজ পথ ছেঁড়ে যায় নাই এমনকি মামলা দিয়ে এবং পুলিশশী হামলা দিয়ে দলের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন সে সময়ে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ সহ আরো অন্য সকল আমার নেতাকর্মীরা অত্যাচারীত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি।  

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  বিএনপি কেন্দ্রীয়  নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু। 

 প্রধান বক্তা হিসেবে  বক্তব্যে  বিএনপি কেন্দ্রীয়  নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপির  সবাই মিলেমিশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং ভোটের জন্য সেন্টার কমিটি গঠন করবেন। পাড়া ও মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাই। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম – সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।  এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী,  বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম – সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,  যুগ্ম- সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ,  সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম,  জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমীন খান,  সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস,  জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০