শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এ্যাড. সিমকী ইমাম খান এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার ‘বস্ত্র’ বিতরণ

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
উল্লাপাড়ায় ৩’শতাধিক ছিন্নমূল, অসহায়,হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ‘বস্ত্র’ বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. সিমকী ইমাম খান।

আজ (২৭ ফ্রেব্রুয়ারী ২০২৬), শুক্রবার বিকেল ৩টায় এ্যাড. সিমকী ইমাম খান এর নিজস্ব বাসভবন সিমকী খান বাগিচায় ছিন্নমূল, অসহায় ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ‘বস্ত্র’ বিতরণ করা হয়।

ঈদ উপহার বস্ত্র বিতরণের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. সিমকী ইমাম খান বলেন, আসছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে উল্লাপাড়ায় ছিন্নমূল, অসহায় ও সাধারণ মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমি ব্যক্তিগত ভাবে খতমে কুরআন, দোয়া মাহফিল করেছি, আগামীতে সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় ইফতার বিতরণ ও করবো ইনশাআল্লাহ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক শেখ মো: এনামুল হক, সিমকী ইমাম খান বাগিচা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ জুলফিকার আহাম্মেদ, বিশিষ্ট সমাজসেবক আলী হোসেনসহ বিএনপি ও তার অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০