শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লাপাড়ায় যানজট নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগ গ্রহন

ফটোকার্ড


মোঃ কোরবান আলর রিপন উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
সোমবার সকালে তিনি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিদর্শন করেন। এসময় রাস্তা প্রসস্থ করণের লক্ষ্যে রাস্তার দুই পাশে থাকা প্রতিবন্ধকতা ও অবৈধ দখল অপসারণে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শহরের মধ্যে যেন যত্রতত্র গাড়ি প্রবেশ করতে না পারে, সে জন্য ওভার ব্রিজের পাশে স্টিলের বার নির্মাণের কাজ পরিদর্শন করেন তিনি।
ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, “উল্লাপাড়াবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে আমরা উদ্যোগ নিয়েছি। শহরের ভেতরে যেন যানজট সৃষ্টি না হয় এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে—এটাই আমাদের মূল লক্ষ্য।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে যানজটের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। এখন এই কার্যকর পদক্ষেপে অনেকটা স্বস্তি মিলবে বলে আশা করছেন তারা।উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব আবু সালেহ মোহাম্মদ হাসান এর এমন উদ্যোগে জনসাধারণের মনে অনেকরই সস্তি মিলছে।কারণ ফুটপাত সহ রাস্তার আশেপাশে অবৈধ স্থাপনার কারণে জনসাধারনের চলাচলে ব্যাপক অসুবিধার সম্মখিন হতে হয়।উপজলা প্রশাসনের এমন উদ্যোগের কারণে এই সমস্যার সমাধান হবে বলে সবাই মনে করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০