শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

উল্লাপাড়ায় ৬ বছরের শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে নিক্ষেপ,থানায় অভিযোগ দায়ের

ফটোকার্ড

রাকিবুল ইসলাম রাকিব :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তাল কুড়ানোকে কেন্দ্র করে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ৬ বছরের এক শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতলা গ্রামের বাসিন্দা মোঃ মাজেদ খতগীরের শিশু পুত্র মোঃ শাহীন (৬) গত ১৯ আগস্ট ২০২৫ বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে স্থানীয় মোঃ বাবুলের তালগাছ থেকে একটি তাল পড়ে যায়। শিশুটি বিষয়টি না বুঝে তালটি হাতে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলে হঠাৎ আসামি বাবুল ঘর থেকে বের হয়ে এসে শিশুটির ঘাড় ধরে চড়-থাপ্পড় মারতে থাকে এবং তালটি ছিনিয়ে নেয়।

পরবর্তীতে বাবুল শিশুটিকে টেনে-হিঁচড়ে মাওলানা রেজাউল করিম কাওছারির পুকুরপাড়ে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয়। মুহূর্তেই স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শাহীন।

শিশুকে উদ্ধারের পর বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বাবুলকে প্রশ্ন করলে সে উল্টো ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। অভিযোগে বলা হয়, বাবুল প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে জানায় এ ঘটনায় যদি কেউ বাড়াবাড়ি করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে ,মোঃ শাহজাহান আলী ,মোছাঃ জালেমন খাতুন  ও মোছাঃ রাশিদা খাতুন । এছাড়াও অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করা হয়।

এই ঘটনার পর থেকে সড়াতলা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলার মতো অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

এ ধরনের নৃশংস ঘটনা একটি শিশুর শৈশব ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত বিচার নিশ্চিত করা জরুরী বলে জানান এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত বাবুলের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার এস আই ছাত্তার বলেন, লিখিত অভিযোগ হাতে পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০