শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফটোকার্ড

ইছাহাক আলী এনায়েতপুর চৌহালী( সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জ ৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ মিজানুর রহমান বলেন,আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি এমপি হতে পারি, তাহলে সর্বপ্রথম এই এলাকার রাস্তা, স্কুল- কলেজ মাদ্রাসার কাজ করব ইনশাল্লাহ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের শিবপুর বাজারে জামায়াতে ইসলামীর শিবপুর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামী শিবপুর ওয়ার্ডের সভাপতি মোঃ নুরনবী মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিজানুর রহমান আরও বলেন, আগামী নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এই খুকনী ইউনিয়নকে একটি মডেল এলাকায় হিসেবে গড়ে তুলবো।
উক্ত জনসভায় প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা মজলিসে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শাহজাদপুর নির্বাচনী কমিটির পরিচালক ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন সবুজ, শাহজাদপুর পৌর আমির মোঃ আমিনুল ইসলাম, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মালেক, মোঃ সাহেব আলী, রফিকুল ইসলাম প্রমূখ।


বক্তাগন বলেন, চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর অগ্রণী ভূমিকা রাখবে।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নেই। তারা বলেন, আপনারা জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়কে ত্ব্ররান্বিত করুন, বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে ইনশা আল্লাহ।সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস আলম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০