ইছাহাক হোসেন,এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১১ দলীয় জোটের দাঁড়ি পাল্লার জনসভা।
রবিবার (১ ফেব্রুয়ারী) বিকাল চার ঘটিকায় স্থল ইউনিয়নের নওহাটা বাজারে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ লিয়াকত আলী আজহারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোঃ নুরুন নাবী সরকার, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসেন , বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী প্রমূখ।
সিরাজগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেন, স্থল ইউনিয়ন বাসী আপনারা সকলেই দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনাদের উন্নয়ন সঠিক ভাবে বুঝেনিন। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে এমপি বানালে আপনাদের নৌ যাতায়াত ব্যবস্থা এবং নৌপথের ইজারা শিথিল করা হবে। যাতে করে ক্রেতা বিক্রেতা ইজারাদার উভয়ে লাভবান হয়।

অন্যান্য বক্তাগণ বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দুটি ভোট দেবো। একটি হবে হ্যাঁ পক্ষে ভোট, আর একটি ভোট হবে দাঁড়িপাল্লায়। আমরা সিরাজগঞ্জ ৫ আসনের প্রার্থী অধ্যক্ষ আলী আলমকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।






