শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন

ফটোকার্ড

সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে তাড়াশে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগন অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল, দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপল মীর হুসনেয়ারা, সহ অধ্যাপক মো. মেহেরুল ইসলাম বাদল, মো. আবুল বাশার, মো. আব্দুল কাদের প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষকদের নায্য দাবিতে হামলা এটা সভ্য সমাজের কাজ হতে পারে না। জাতি গড়ার কারিগরদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও লজ্জাজনক। শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও, দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে শিক্ষকদের রুটিরুজির জন্য বারবার রাস্তায় নামতে হচ্ছে, যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক। শিক্ষকেরা যতবারই তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছেন, ততবারই পুলিশ দিয়ে হামলা করিয়ে তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। তারা আরো বলেন, ‘একজন শিক্ষক অবসরের ভাতা পেতে ৫ থেকে ১০ বছর লেগে যায়। যখন ঐই শিক্ষকের টাকার প্রয়োজন যখন তিনি পান না। এই শিক্ষাব্যবস্থা পরিবর্তন দরকার। শিক্ষকদের নায্য দাবি সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।’
মানব বন্ধনে অংশগ্রহনকারী একাধিক শিক্ষক-কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন এখন চরম কষ্টকর হয়ে উঠেছে। তাই সরকারের কাছে অবিলম্বে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০