শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ সবার কাছে ভোট চাইছেন ছাত্রনেতারা

ফটোকার্ড

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। আওয়ামীলীগের দুর্গ হিসেবে পরিচিত এই অঞ্চলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী সেলিম রেজার পক্ষে ভোট প্রার্থনা করেন তারা।

গত কয়েকদিন ধরে কাজিপুরের মেঘাই, হরিনাথপুর, চরকাদহ, পরানপুরে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন ছাত্রদল নেতা লেবু, রাজিব, সিয়াম, যুবদলের মিলন, নুরু, আনিস
বিএনপির মিজান, ইউসুফ, মোংলা। তারা উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাধারণ মানুষের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে।

গণসংযোগ চলাকালীন ছাত্রদল নেতারা বলেন, “দেশ ও গণতন্ত্র আজ সংকটাপন্ন। মানুষের ভোটাধিকার এবং কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে আমরা কাজিপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছি।

তারা আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কাজিপুরের চরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা চাই একটি বৈষম্যহীন শিক্ষাঙ্গন এবং সুন্দর ভবিষ্যৎ।”
জনসাধারণের সাড়া

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০