শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কাজিপুরে বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মাঝে বিএনপির ৩১দফা প্রচারপত্র বিতরণ

ফটোকার্ড

নাবিউর রহমান চয়ন,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী সাধারণ নির্বাচনের আগেই ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ কর্মসূচি সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কেবল বিএনপির একার দফা নয়, এটি বিএনপির সঙ্গে যারা জোটবদ্ধ রয়েছে তাদের সকলের মতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ কারণে এই ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তারের মানুষের কাছে পৌঁছে দিতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশকে সম্মান জানিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারপত্র বিতরণ করছেন কর্মী বান্ধব নেতা ও আগামীতে ধানের শীষ প্রতিকের প্রার্থী সেলিম রেজা।

মঙ্গলবার সকাল থেকে সারাদিন ব্যাপী উপজেলার গান্ধাইল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গ্রামে এই প্রচারপত্র বিতরণ করেন তিনি।

 কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজার নেতৃত্বে এসময় সাধারণ মানুষকে প্রচারপত্র দেওয়ার পাশাপাশি রাষ্ট্র সংস্কারের জন্যে বিএনপির ৩১ দফার গুরুত্বপূর্ণ দিকগুলোর বর্ণনা করেন তিনি।

গণসংযোগে কাজিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০