আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় ধানের রোগবালাই ও পোকামাকড় আক্রমণ প্রতিরোধে/দমনের জন্য কৃষকদের সাথে মতবিনিময় সভা ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। কামারখন্দ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে-
সোমবার (২৭এপ্রিল ২০২৬) সকাল হতে দুপুর পর্যন্ত কামারখন্দ উপজেলার গাড়াবাড়ি, দশসিকা ও ঝাঐল এলাকায় কৃষক-কৃষাণীদের নিয়ে উক্ত মতবিনিময় সভা ও উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা কৃষি কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন।

এছাড়াও ইতোপূর্বে পাকুরিয়া, রসুলপুর, কৃষ্ণচূড়া, হায়দারপুর, আলোকদিয়ার, ধোপাকান্দি, মধ্যভদ্রঘাট, বালুকোল, ভারাঙ্গা, চরকুড়া প্রভৃতি স্থানে ধানের রোগবালাই ও পোকামাকড় দমনের জন্য কৃষক সমাবেশ ও উঠোন বৈঠক, আলোক ফাঁদ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবং কৃষি ও কৃষকের স্বার্থে এসব কর্মসূচি অব্যাহত থাকবে। বিদ্যমান আবহাওয়া ধানের রোগবালাই বিশেষ করে ব্লাস্ট রোগ এবং বিভিন্ন পোকা আক্রমনের সম্ভাবনা রয়েছে। তাই ব্লাস্ট রোগ দমনের জন্য কৃষকদের অনুমোদিত ছত্রাকনাশক ( যেমন : নাটিভো, ট্রুপার, এমিস্টার টপ, জিল, ব্লাস্টিন প্রভৃতি) বিকেল বেলায় অনুমোদিত মাত্রায় স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।






