শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কামারখন্দে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার সোনার মদিনা মিল সংলগ্ন হারুনের বাড়ির সামনে হতে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সদর কোম্পানীর কমান্ডার দীপঙ্কর ঘোষ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় গত ০৯ এপ্রিল সন্ধ্যা ৬.৩৫ ঘটিকায় সিরাজগঞ্জ  জেলার কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার হারুনের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাগের বাড়ি গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৮) বর্তমানে সে কুটিরচর গ্রামের দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া ও কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের মোঃ মাহমুদুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৫)।

র‌্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পরস্পর যোগসাজশে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা ও তার আশপাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০