শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফটোকার্ড

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে । পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) কুষ্টিয়ার চৌড়হাস ও ত্রিমোহনী বারখাদা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন কুষ্টিয়া তাজউদ্দীন আহমেদ (৩২), পিতা: মো. দাউদ হোসেন, গ্রাম: বারখাদা এবং মো. এনামুল হক (৫৭), পিতা: মো. আব্দুল কাদের, গ্রাম: চৌড়হাস, উভয়েই কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট, যা ঘটনাস্থলেই জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং ১০৫৪/২৬ ও ১০৫৫/২৬)।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আদালত আসামিদের বিরুদ্ধে তাৎক্ষণিক দণ্ডাদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০