শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালিত

ফটোকার্ড

মোঃ ইছাহাক আলী,এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) :

আজ (১৬ অক্টোবর) সকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে ১৭৯ তম বিশ্ব এনেস্থেসিয়া দিবস পালন করা হয়েছে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের এনেস্থেসিওলোজি বিভাগের উদোগে বিশ্ব এনেস্থেশিয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ রেহানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, হাসপাতাল প্রশাসক অধ্যাপক ক্যাপ্টেন (অব:) ডাঃ আশরাফ উদ্দিন মল্লিক, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার আলী, চীফ কার্ডিয়াক এনেস্থেসিওলজিস্ট ও সহযোগী অধ্যাপক এনেস্থেশিয়া বিভাগের মোঃ মিজানুর রহমান রাজুপ্রমূখ।
এ সময় বক্তাগণ বলেন, এনেস্থেসিয়া হলো এক ধরণের চিকিৎসা পদ্ধতি যা ওষুধ বা অন্য কোনো পদার্থের মাধ্যমে শরীরের অনুভূতি বা সচেতনতা সাময়িকভাবে হ্রাস করে, যাতে রোগীরা অস্ত্রোপচার বা অন্য কোনো পদ্ধতির সময় ব্যথা অনুভব না করে। এটি সাধারণত অ্যানালজেসিয়া (ব্যথা থেকে সুরক্ষা), প্যারালাইসিস (পেশী শিথিলকরণ) এবং অ্যামনেসিয়া (স্মৃতি হ্রাস) অন্তর্ভুক্ত করতে পারে। বক্তাগণ প্রধানত তিন প্রকার এনেস্থেসিয়ার বিষয়টি উল্লেখ করে কোন ধরনের এনেস্থিসিয়া কিভাবে কাজ করে তা তুলে ধরেন। এসময় তারা চিকিৎসা শাস্ত্রে ভিন্ন ভিন্ন ধরনের এনেস্থিসিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০